- Get link
- X
- Other Apps
আমার জীবনে অনেক কিছু শিখেছি ইউটিউব আর সোশ্যাল মিডিয়া দেখে, কিন্তু ‘ব্লগিং’ নামক জগৎটা ছিল আমার কাছে একদম অজানা। ভাবতাম, ব্লগিং মানে বোধহয় বড়ো বড়ো লেখকরা করে, অনেক জ্ঞান থাকতে হয়, অনেক ইংরেজি জানতে হয়। কিন্তু আজ আমি যখন নিজে ব্লগ লিখছি, তখন বুঝছি আমার ধ্যানধারণা কত ভুল ছিল! --- 💭 আমি কী ভাবতাম ব্লগিং নিয়ে? 1. ভেবেছিলাম খুব কঠিন একটা কাজ – বুঝতাম না কিভাবে শুরু করতে হয়, কোথা থেকে লিখবো, মানুষ পড়বে তো? ভয় পেতাম – যদি কেউ পড়ে না, যদি হাসে? 2. ভেবেছিলাম ইংরেজি না জানলে হবে না – অথচ আজ আমি বাংলা আর হিন্দিতেই লিখছি, আর সেটাও অনেককে ভালো লাগছে। 3. ভেবেছিলাম ব্লগ মানেই বড়ো বড়ো লেখা – কিন্তু এখন বুঝি, ছোট ছোট গল্প, ভাবনা, নিজের কথা – এটাও ব্লগিং। --- ✅ আজ আমি যা বুঝেছি ব্লগিং থেকে 1. ব্লগ মানে নিজের কথা বলা, খোলা মনে – এখানে কেউ তোমার judge না, তুমি যেভাবে চাইছো, সেভাবেই লিখতে পারো। 2. Consistency-ই আসল চাবিকাঠি – প্রতিদিন একটা করে পোস্ট করলেই নিজেই নিজের improvement দেখতে পারবে। 3. মানুষ personal লেখা পছন্দ করে – আমি বুঝেছি, আমার বাস্তব গল্প, আমার ছোট ছোট চিন্তা – এসবই মানুষের সাথে...